শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়ায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ায় অবৈধ দখল উচ্ছেদ করেছে ডুমুরিয়া উপজেলা প্রশাসন সড়ক ও জন পথ। সোমবার বেলা ১১টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের ১৮ মাইল কাচা বাজারে ১০/১২ সরকারি রাস্তার উপর থাকা ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুর রহমান ও সড়ক ও জনপথ অধিদপ্তরের এসডি। এ সময় ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুর রহমান নির্বাহী ম্যাজিস্টে্রট’এর দায়িত্ব পালন করেন। খুলনা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, পুলিশ ফায়ার, সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। খুলনা সাতক্ষীরা ১৮ মাইল সড়কের কিছু অংশের অবৈধ দখলদারদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বিভিন্ন সময়ে নোটিশ প্রদান করা হলেও, দখলদাররা জায়গা খালি না করায় এ অভিযান শুরু করা হয়। সড়ক ও জনপথ বিভাগ এস ডি সাগর মন্ডল জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথের জায়গা কিছু লোক অবৈধভাবে দখল করে আসছিলো। সড়ক ও জনপথ বিভাগের সেই বেদখল জায়গাগুলি দখল মুক্ত করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com