বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়ায় উদ্ভাবনী ধারণা বিষয়ক আলোচনা সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব—২০২৫ উদ্যাপন উপলক্ষে ‘আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা’ উপস্থাপন বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও ডুমুরিয়া উপজেলা আই সিটি অফিসের সহযোগিতায় বুধবার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠান হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা আই সিটি অফিসার শেখ সুমন হাসান, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকে্ন্দ্রনাথ সানা, শিক্ষক সিরাজুল ইসলাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, শিক্ষক মোঃ শাকিল আহমেদ, এস এম আরিফুজ্জামান প্রমুখ, ডুমুরিয়া উপজেলার ১০টি স্কুল থেকে ৪০জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তব্য দেওয়ার প্রতিযোগিতায় (প্রথম) ডুমুরিয়া হাজি ডাঙ্গা খলশি মাধ্যমিক বিদ্যালয় ছাত্র শেখ নিয়াজ ইফতেখার (দ্বিতীয় গুটুদিয়া অঙ্কুর মাধ্যমিক বিদ্যালয় ছাত্রী তাসনিম জাহান মীম (তৃতীয়) শাহাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাইশা জামান স্থান অর্জনকারীদের মধ্যে পুরষ্কার তুলে দেয়া হয়। খুলনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র—ছাত্রীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com