বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়ায় গ্রাম পুলিশের মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

শাহজাহান ডুমুরিয়া \ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে ও ডুমুরিয়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গত মঙ্গলবার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলার অফিসার্স ক্লাবে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক ডুমুরিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ ৮এপ্রিল হতে ৭মে এ প্রশিক্ষণে কোর্সের উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। প্রধান অতিথি মহাপরিচালক (গ্রেড—১), এনআইএলজি, ঢাকার মোঃ আব্দুল কাইয়ুম, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন। বিশেষ অতিথি এনআইএলজি গবেষণা কর্মকর্তা, ঢাকার মোঃ ইমরানুর রহমান, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, ডুমুরিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মাহফুজা খানম। বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ বায়জিদ ও ডুমুরিয়া উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ সুমন হাসান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, কোরআন থেকে তেলাওয়াত করেন গ্রাম পুলিশ মোঃ আলতাফ হোসেন, গীতা থেকে পাঠ করেন অচিন্ত্য কুমার প্রমুখ। মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করেছেন। আলোচনা সভা শেষে গ্রাম পুলিশ সদস্যদের পোশাক ও বই বিতরণ করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com