শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়ায় প্রেমিকের মৃত্যুতে প্রেমিকার ২ মামা গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ডুমুরিয়া প্রতিনিধিঃ ডুমুরিয়া উপজেলার শাহপুর গ্রামে অষ্টম শ্রেণির ছাত্র স্বাধীন (১৪) এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রেমিকার ২ মামাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার বিল পাটেলা গ্রামের জহুরুল সরদারের ছেলে শামীম সরদার (২৬) ও টিটু সরদার (২৪)। উপজেলার শাহপুর গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র স্বাধীন (১৪) এর লাশ রোববার বিকেলে ঘরের আড়ায় ঝুলানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। আত্মহত্যা বলে প্রচার হলেও স্বাধীনের মা রেক্সোনা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পার্শ্ববর্তী এক মেয়ের সাথে প্রেমের সূত্র ধরে স্বাধীন কয়েকদিন আগে মারপিটের শিকার হয়। বৃহস্পতিবার সকালে পুলিশ তাদেরকে বাড়ি থেকে গ্রেফতার করে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন; আটতকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com