সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল১০টায় ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুর রহমানের সভাপতিত্বে আগামী ২১ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় শহিদ দিবস শহীদ মিনারে পুষ্প অর্পণ, প্রভাত ফেরী, রাস্তা সুসজ্জিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে চিত্রাঙ্কন, রচনা ও অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ডুমুরিয়া থানা অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, চেয়ারম্যান মোল্লা মাহাবুবুর রহমান, জহিরুল হক, শেখ হেলাল উদ্দিন, তুহিনুর রহমান তুহিন, হুমায়ূন কবির বুলু, ডুমুরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সরোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক সরদার আব্দুল মালেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসী রাণী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিশ্বাস,, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com