শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়ায় সেনা অভিযানে গাঁজা—পিস্তলের গুলিসহ গ্রেফতার ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়ায় সেনা অভিযানে ১’শ গ্রাম গাজা, ৭ পিচ পিস্তলের গুলিসহ রেজাউল ইসলাম (৪১) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ও ডুমুরিয়া সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, ডুমুরিয়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর দেবাশীষ সাহার নেতৃত্বে ওয়ান্টে অফিসার মাসুদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে বাহাদুরপুর গ্রামে অভিযান চালায়। রাত আনুমানিক সাড়ে ১২ টায় ওই গ্রামের মহিউদ্দীন শেখের ছেলে রেজাউল শেখের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় রেজাউলের কাছ থেকে ১’শ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়। তার ঘর থেকে পৃথক দুটি পিস্তলের ৭ পিচ গুলি উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালের রেজাউলকে গাজা ও গুলিসহ ডুমুরিয়ায় থানায় হস্তান্তর করা হয়। পুলিম বাদি হয়ে এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে ডুমুরিয়া থানা পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com