বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়া ও খুলনা ইটভাটা মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধ \ ২ মার্চ রবিবার জোহরের নামাজের পরে ডুমুরিয়া উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান জমাদ্দার এর সাথে খুলনা ইট ভাটা মালিক সমিতির এক সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠান খুলনার কাস্টম ঘাট একটি অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনায় ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সিবিআই ব্রিকসের মালিক মোঃ আব্দুস সাত্তার, এসবিএম ব্রিকসের মালিক মোল্লা বশির আহমেদ, হিরো ব্রিকসের মালিক মোঃ শামীম জমাদ্দার, আজাদ ব্রিকসের মালিক সরদার শামীম আহমেদ, রাজ ব্রিক্স এর মালিক মোহাম্মদ আজগর আলী খান ও বিসমিল্লাহ ব্রিকসের মালিক মোঃ মুন্না সহ আরো অনেকে। আলোচনা অনুষ্ঠানে ইট ভাটা চলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। ইটভাটা মালিকরা বলেন ইটভাটা একটি শিল্প। এই শিল্প যদি টিকে না থাকে তাহলে দেশের রাস্তাঘাট, বাড়ি, অবকাঠামো সকল কাজ বন্ধ হয়ে যাবে, এতে দেশের অনেক ক্ষতি হবে, তাই এই শিল্পকে সরকারের টিকিয়ে রাখা উচিত বলে আমরা মনে করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com