সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়ায় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি র মামলার প্রধান হোতা লিটন দেওয়ান গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

ডুমুরিয়া প্রতিনিধি \ সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির ঘটনার মামলার প্রধান হোতা লিটন দেওয়ান কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই মামলার আরো ৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার জিলেরডাঙ্গা নামক স্হানে গত মঙ্গলবার দিবাগর রাত আড়াইটার দিকে একদল লোক ডাকাতির প্রস্তুুতি নিচ্ছিল। এ সময় থানা পুলিশের টহলটীম তাদের চ্যালেঞ্জ করে দলের ৪জন সদস্যকে আটক করতে সক্ষম হলেও অন্যানরা পালিয়ে যায়। ধৃত ডাকাতদের স্বীকারোক্তি মোতাবেক ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন এবং ডাকাতির কাজে ব্যবহ্রত ১টি ট্রাক, ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল ফোন সেট এবং ‘পুলিশ’ লেখা সম্বলিত একটি ব্যাগ জব্দ করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক ভাবে দু’টি মামলা রুজু হয়। ওই ঘটনায় ডাকাত দলের প্রধান হোতা পলাতক আসামী থানার মিকশিমিল গ্রামের আবুল কাশেমের ছেলে লিটন দেওয়ান(৩২) কে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারকৃত আসামীরা হলো কয়রা থানার মহেশ্বরীপুর এলাকার মৃত নিছার ঢালীর ছেলে কামাল ঢালী (৩১), ডুমুরিয়া থানার টোলনা দক্ষিণপাড়া এলাকার মুজিবর বিশ্বাসের ছেলে জিহাদুল বিশ্বাস (২৮) ও একই এলাকার সাত্তার বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস (৩১), যশোর জেলার কেশবপুর থানার বসুন্দিয়া গ্রামের কাশেম আলী সরদারের ছেলে মাহাবুর রহমান (৩৯)। এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া (বিপিএম) জানান, ডাকাতির উদ্দ্যেশে একদল দুস্কৃতিকারী খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় ঘুরাঘুরি করছিলো। এ সময় তাদের চ্যালেঞ্জ করে ২টি অস্ত্র, ম্যাগজিনসহ আটক এবং ডাকাতি কাজে ব্যবহারের জন্যে মোটর সাইকেল, ট্রাকসহ অন্যান সরঞ্জাম জব্দ করা হয়। তিনি আরও বলেন, এরা মুলত একটি সংঘবদ্ধ ডাকাত দল। প্রাথমিক ভাবে জানা গেছে, এ দলে ৮/৯ জন অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে। ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে এরা জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় পৃথক ভাবে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দু’টি মামলা রুজ করে আসামীদের জেল হাজতে প্রেরণ এবং দু’টি মামলায় ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com