মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়ায় খেলা করতে গিয়ে পানিতে ডুবে মামাতো ফুফাতো ভাই বোনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ জুলাই, ২০২৩

ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের বৃত্তি ভুলবাড়িয়া গ্রামের (সেনপাড়া) একই পরিবারে ২ টি শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে তারা খেলা করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এরা হলেন মোঃ রুবেল শেখের মেয়ে কুলসুম খাতুন (৭) ও ইকবল সরদারের ছেলে মোজাম্মেল হোসেন সরদার(৫)। ডুমুরিয়া থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় কুলসুম ও মোজাম্মেল হোসেন বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করতে করতে তারা পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর দেড়টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মৃত দেহ উদ্ধার করা হয়। এসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com