মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়ায় দলিত জনগোষ্ঠীর অগ্রাধিকার নিশ্চিত করণে গণশুনানি অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

চুকনগর প্রতিনিধি \ ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে সমাজসেবা কর্তৃক প্রদত্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে দলিত জনগোষ্ঠীর অগ্রাধিকার নিশ্চিতকরণে গণশুনানি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার শহীদ জুবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। দি এশিয়ান ফাউন্ডেশন এ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন । সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দলিতের নির্বাহী পরিচালক স্বপন দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আইনাল হক। বক্তব্য রাখেন দলিতের মনিটরিং অফিসার ইসরাত নুয়েরী হোসেন, হিসাব রক্ষক হরিচাঁদ দাস, ফিল্ড সুপার ভাইজার সামসুন নাহার, সহকারী মেডিকেল অফিসার তনিমা দাস, সুমিত্রা বিশ্বাস, সঙ্গীতা দাস, রাজু দাস, প্রান্ত দাস, দোলন দাস, নিয়তি দাস, দিপ্তী রানী দাস, শিল্পী গাইন, পলাশ দাস প্রমুখ। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন দলিতের প্রজেক্ট ম্যানেজার মোঃ আল আমীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com