সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়ায় দুইদিন ব্যাপী দলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

চুকনগর প্রতিনিধি \ ডুমুরিয়ায় বিভিন্ন পরিসেবা প্রদানকারী সংস্থার সাথে দলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিকরণ শীর্ষক দুইদিনব্যাপী যুব উন্নয়ন, মহিলা বিষয়ক,সমবায়, স্বাস্থ্য, প্রাণী সম্পদ ও মৎস্য ৬টি দপ্তরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে মৎস্য অধিদপ্তরের সাথে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলিতের অডিট ম্যানেজার উত্তম দাস। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক। দি এশিয়ান ফাউন্ডেশন এ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) অর্থায়নে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দলিতের প্রকল্প ম্যানেজার মোঃ আল আমীন, সাংবাদিক গাজী আব্দুল কুদ্দুস, ফিল্ড সুপার ভাইজার শামসুর নাহার, দলিতের মেডিকেল অফিসার তনিমা দাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com