মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়ায় নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে নিসচা’র আয়োজনে লিফলেট বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

ডুমুরিয়া প্রতিনিধি ॥ খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে নিসচা কেন্দ্রীয় নির্দেশনা পালন লক্ষ্যে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে পরিবহন চালক, পথচারীদের মাঝে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে। ১২-৬-২৪ বুধবার সকাল ১১টায় নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে সড়ক দুর্ঘটনার রোধে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট লিমন কুন্ডুর নেতৃত্বে সড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এবং নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার কর্মীরা পরিবহন চালক , শ্রমিক, পথচারীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা ট্রাফিক পুলিশ, নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র উপদেষ্টা আব্দুল কাউয়ুম জমাদ্দার, সভাপতি খান মহিদুল ইসলাম, সহ সভাপতি মো: শাহজাহান জমাদ্দার,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কোষাধক্ষ্য রবিউল ইসলাম সরদার, কার্যকরী সদস্য আব্দুল হামিদ সরদার, শাহারুজ্জামান সবুজ, আব্দুর রহমান বেপারী, নাসির বাগাতি, এম এ জলিল, প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com