মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে এক শিশু শ্রমিকের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

ডুমুরিয়া প্রতিনিধি ॥ ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে রিয়াদ খান (১৩) নামের এক মটর গ্যারেজ শ্রমিক মারা গেছে। সে উপজেলা সদরের গোলনা গ্রামের আনোয়ার খানের ছেলে। গতকাল বুধবার দুপুরে ডুমুরিয়া কলেজের বিপরীত পাশের পুকুরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলা সদরের গোলনা গ্রামের আনোয়ার খানের ছেলে রিয়াদ খান বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। সে ডুমুরিয়া কলেজের বিপরীতে খুলনা-সাতক্ষীরা সড়কের পাশে একটি সাফিয়া মটর গ্যারেজের শ্রমিক ছিল। বুধবার দুপুরের দিকে রিয়াদ কাজকর্ম সেরে হাত-পা ধোয়ার জন্য পেছনের পুকুরে যায়। পুকুরে ইদুঁর ও মাছ চোর ধরতে দেয়া ছিল কারেন্ট সংযোগ। তখন ওই কারেন্টের তারে জড়িয়ে গ্যারেজ শ্রমিক রিয়াদ মারা যায়। জানা গেছে, কিশোর রিয়াদ খান একই গ্রামের জাফর মোল্ল্যার গ্যারেজ শ্রমিক ছিল এবং পেছনের পুকুরটি ছিল জাফরের বাবা বক্কার মোল্ল্যার। পুকুরের মাছ চোর ও ইদুঁর রোধে বক্কার মোল্ল্যা ওই কারেন্ট সংযোগ দেন বলে জানা গেছে। বক্কার মোল্ল্যা তার মৎস্য ঘেরে ধাপ তোলায় রিয়াদ কে দিয়ে কাজ করাতে থাকে পরে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয় এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া জানান, ঘটনাস্থলে র্ফোস পাঠানো হয়েছে এবং মৃতদেহ ডুমুরিয়া হাসপাতালে রয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করলে তা আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com