শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়ায় মাদ্রাসা ছাত্র ১সপ্তাহ ধরে নিখোঁজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ায় মোঃ মাসুম বিল্লাহ (১৪) নামে এক মাদ্রাসার ছাত্রকে ১ সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মোঃ মাজহারুল ইসলামের ছেলে। এ ঘটনায় ছেলেটির পিতা গত ২০/০৭/২৩ তারিখ ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, তার ছোট ছেলে উপজেলার আটলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া মাদ্রাসায় হেফজোখানা লেখাপড়া করে। এজন্য গত ১৪/০৭/২৩ ইং তারিখ সকাল অনুমান ৬ টার দিকে বাড়ি থেকে মাদ্রাসায় যায়। কিন্তু সে মাদ্রাসায় না যাওয়ায় গত ১ সপ্তাহ ধরে আতœীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাকে খুঁজে পাওয়া যায় নি। ছেলেটির পরনে কালো রংয়ের প্যান্ট ও আকাশি রংয়ের গেঞ্জি ছিল। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি , মুখমণ্ডল লম্বাটে , গায়ের রং শ্যামলা , গঠন হালকা পাতলা। এদিকে ছেলেকে খুঁজে না পিতা মাতা সহ পরিবারটি হতাশ হয়ে পড়েছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, ছেলেটির সন্ধান অব্যাহত রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com