সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: সারাদেশে গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬১ জনের। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪১ জন। নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৫ জন এবং দক্ষিণ সিটিতে ৩৫ জন, খুলনা বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে আট জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন রোগী রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ১৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ২৬৯ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com