রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স ঢাকায় এসেছেন। বাংলাদেশ সফরে মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে তিনি আলোচনা করবেন। গতকাল সোমবার ঢাকার যুক্তরাজ্যের হাইকমিশন এ তথ্য জানিয়েছে। অন্তর্বতীর্ সরকার গঠনের পর থেকে যুক্তরাজ্য আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিত করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অ্যাজেন্ডাকে সমর্থন করেছে। বাংলাদেশে তার তিনদিনের সফরে মানবাধিকার রাষ্ট্রদূত ন্যায়বিচার ও জবাবদিহিতা, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা নিয়ে সরকারের উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। যুক্তরাজ্য সরকারের অর্থায়নে সাড়াদান ও সুরক্ষা কার্যক্রম তদারকি করতে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবেন এলেনর স্যান্ডার্স। এলেনর স্যান্ডার্স বলেন, আমার সফরের মাধ্যমে, আমরা জবাবদিহিতা এবং ন্যায়বিচার, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, লিঙ্গ সমতা এবং শ্রম অধিকারের মতো বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়গুলোতে যুক্তরাজ্য—বাংলাদেশ সহযোগিতা আরও জোরদার করার আশা রাখি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com