বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঢাকায় আর্জেন্টিনার জাতীয় কাবাডি দল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশে এসেছে আর্জেন্টিনার জাতীয় কাবাডি দল। গতকাল শুক্রবার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় লাতিন দেশের খেলোয়াড়রা। আগামী ১৩ মার্চ থেকে শুরু হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত দুই আসরে আটটি করে দেশ অংশ নিলেও এবার অংশ নিচ্ছে ১২টি দেশ। এর মধ্যে রয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেবে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আসিয়ানের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, মধ্যপ্রাচ্যের ইরাক, আফ্রিকার কেনিয়া, ইউরোপের ইংল্যান্ড ও পোল্যান্ড। এদিকে এবারই প্রথম অংশ নেবে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা। এর আগের দুই আসরে ছিল না এই তিন দেশ। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান জানিয়েছেন, আগামী আগামী রোববার ম্যানেজার্স মিটিংয়ে টুর্নামেন্টের গ্রæপিং, ফিকশ্চার ও ফরম্যাট চ‚ড়ান্ত হবে। এ ছাড়া আজ শনিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com