রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঢাবি’র সহকারী অধ্যাপকের সাথে মতবিনিময়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

কালিগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সহকারী অধ্যাপক মোকলেসুর রহমানের সাথে কালিগঞ্জের বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ওয়াপদা পাঁকার মোড় এলাকায় সংগঠনের কার্যালয়ে কাস্টমস কর্মকর্তা রোজমিন আহম্মেদের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে বসন্তপুর গ্রামের কৃতি সন্তান মোখলেসুর রহমান বলেন বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে আসছে। সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম দেখে আমি তাদের সাধুবাদ জানাই। নতুন নতুন কর্মপরিকল্পনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য প্রদান দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ-সভাপতি প্রভাষক কামরুল হাসান, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, তথ্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরিদুল কবীর, দপ্তর সম্পাদক সিদ্দিকুল ইসলাম, সদস্য মাওঃ আলমগীর কবির, মাওঃ আব্দুর রহমান, বিধান চন্দ্র দাশ, আব্দুল করিম, হাবিবুর রহমান, মনিরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com