বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তথ্য অফিসের আয়োজনে তালায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল বিকালে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয় পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল হাই, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান, সহকারি তথ্য অফিসার, মোঃ রমজান আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক। জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, সরকারের উন্নয়ন কর্মকান্ড, সামাজিক ও পারিবারিক সচেতনতা, গুজব, সাম্প্রদায়িক সম্প্রিতি ইত্যাদি বিষয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সরুলিয়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক, সুধীজনসহ এলাকার চারশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com