বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তরুণীর আত্মহত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০২৪

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনির দক্ষিণ খাজরা গ্রামে গলায় ফাঁস দিয়ে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার খাজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। তরুণী দক্ষিণ খাজরা গ্রামের বেলাল হোসেনের কন্যা জরিনা খাতুন (১৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বোন সুমির সাথে জরিনা খাতুন ডিম ভাজা কেন্দ্রিক কথা কাটাকাটির একপর্যায়ে মনের কষ্টে তাদের নিজেদের বসত ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। জানাজানি হলে তার পিতা-মাতা তাকে উদ্ধারপূর্বক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে থাকলে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ বিষয়ে থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com