রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তানজিমের উপর ভরসা রাখছেন সিমন্স

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

সাদা বলে বাংলাদেশ দলে এখন নিয়মিত মুখ তানজিম হাসান সাকিব। ২০২৩ ওয়ানডে বিশ^কাপের পর ২০২৪ টি—টোয়েন্টি বিশ^কাপেও খেলেছেন তানজিম। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের স্কোয়াডে ছিলেন তানজিম সাকিব। এবার ডাক পেয়েছেন লাল বলের টেস্ট স্কোয়াডে। জিম্বাবুয়ে সিরিজেই প্রথমবারের মত টেস্টে ডাক পেলেন তানজিম। এর আগে সাদা বলে নিয়মিত খেললেও লাল বলে অতটা নিয়মিত ছিলেন না তিনি। খেলেছেন চার দিনের ম্যাচ, ‘এ’ দলের কিছু ম্যাচে। জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচে একাদশে ছিলেন না তিনি। তবে তানজিমকে নিয়ে বেশ আশাবাদী প্রধান কোচ ফিল সিমন্স। চট্টগ্রামের টেস্টের আগে সংবাদ সম্মেলনে তানজিম সাকিবকে নিয়ে সিমন্স জানিয়েছেন, ‘আমার মনে হয় সে যেকোনো ফরম্যাটেই ভালো করতে পারবে। যে লেন্থে সে বল করে, দারুণ পেসও আছে। সাদা বলে স্টাম্পে হিট করে। কট বিহাইন্ড করে প্রায়ই। আশা করি সে ভালো করতে পারবে। (সাকিব ব্যাটিং ডেপথ এনে দিবে) এটা সবসময়ই ভালো ব্যাপার দলের জন্য।’ এছাড়া ম্যাচের আগে পেস আক্রমণ নিয়ে সিমন্স বলেছেন, ‘আমাদের স্কিলে ফোকাস করতে হবে। হাসান (মাহমুদ) ৫ উইকেট নিয়েছে পাকিস্তানে, সেখানে বেশি একটা পার্থক্য নয় এখান থেকে। সাকিব তরুণ এখনও। আমার মনে হয় এখানেও আমাদের ভালো পেসার রয়েছে।’ আজ সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজে ১—০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com