মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি, শুরু হতে পারে শৈত্যপ্রবাহ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

এফএনএস: বৃষ্টি কমে আসায় তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে আপাতত চট্টগ্রাম বিভাগে বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। গতকাল বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়া সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা বেশি ছিল চট্টগ্রাম বিভাগে। এ সময়ে সবচেয়ে বেশি ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে। এ ছাড়া ঢাকায় ৪, টাঙ্গাইলে ৩, গোপালগঞ্জে ৫, শ্রীমঙ্গলে ১, চট্টগ্রামে ১০, স›দ্বীপে ১০, রাঙ্গামাটিতে ৪, কুমিল­ায় ২, বরিশালে ১, ভোলায় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্যা স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তিনি বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এ ছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান ওমর ফারুক। উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে দুপুর পর্যন্ত হেড লাইট জ¦ালিয়ে চলছে যানবাহন। কনকনে শীতের সঙ্গে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। গত মঙ্গলবার বিকাল থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসের কারণে শীতের প্রকোপ বেড়েছে। জেলা শহরের হাফিজাবাদ ইউনিয়নের মারুপাড়া গ্রামের কৃষক আল আমিন বলেন, আমাদের কাকডাকা ভোরে বিছানা ছেড়ে ক্ষেতে নামতে হয়। কিন্তু ঠান্ডার কারণে হাত দিয়ে কোনো কাজ করা যায় না। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ডিসেম্বরের শুরু থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ এর মধ্যেই উঠানামা করছিল। তবে গতকাল বুধবার সকাল ৯টায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ মধ্যে অবস্থান করলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। আগামী সপ্তাহে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com