শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তামিলনাড়ুতে বিষাক্ত মদ খেয়ে ১১ জনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

এফএনএস বিদেশ : ভারতের তামিলনাড়ু রাজ্যে বিষাক্ত মদ পানে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩০ জন। গতকাল সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মৃতদের মধ্যে তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলায় সাতজন এবং চেঙ্গালপট্টু জেলায় চারজন মারা গেছেন। অবৈধ মদ সরবরাহের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও অভিযুক্তদের খোঁজে বিশেষ অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, ইন্ডাস্ট্রিয়াল মিথানলের সঙ্গে অবৈধ অ্যালকোহল মিশিয়ে সেবন করায় তার মৃত্যু হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, মদ্যপানের কারণে যারা মারা গেছেন তাদের পরিবারকে ১০ লাখ টাকা এবং চিকিৎসাধীনদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com