শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তারালী জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫

কালিগঞ্জ ব্যুরো \ কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারালী ইউনিয়নের উদ্যোগে তারালী বাজার পার্শ্ববর্তী এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী তারালী ইউনিয়নের আমির আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে ও তারালী ইউনিয়নের সেক্রেটারি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা—৩ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার। এ সময় তিনি বলেন, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। এ কারণেই পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরতে হবে। ইসলামের কোন অংশ বাদ দেওয়া যাবে না। হিসাব করে যাকাত না দিলে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, কিয়ামতের দিন বিষধর সাপ তার গলায় ও মাথায় দংশন করতে থাকবে। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। আরও বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী, মাহফিলটিতে রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী, সূধীবৃন্দসহ প্রায় ২ সহস্রাধিক রোজাদারদের নিয়ে দেশ ও জনগনের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com