সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তালার শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

তালা প্রতিনিধি ॥ তালার শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। রবিবার সকালে তালা উপজেলার মাগুরায় মহান বিজয় দিবস উপলক্ষে ৪ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত থেকে পুষ্পমাল্য অর্পণ করেন, তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল্লাহ আল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, এলজিইডি প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ ওবাইদুল্লাহ, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন, তালা প্রেসক্লাবের পক্ষ থেকে সদস্য মোঃ ফয়সাল হোসেন, কাজী ইমদাদুল বারী জীবন,পার্থ প্রতিম মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মীর্জা (৩ পাতায় ৩ কলামে)
সাকিব, শাহ জালাল আহমেদসহ সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী প্রমূখ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তালায় ২৮ নভেম্বর পাক-হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে শাহাদাৎ বরণ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ, শহীদ শুশীল সরকার, শহীদ ডাঃ আবু বক্কর এবং শহীদ শেখ আবুল হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com