শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তালায় বাল্যবিবাহের অপরাধে মেয়ের পিতাকে জরিমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

তালা প্রতিনিধি \ তালায় কিশোর-কিশোরীর বাল্যবিবাহের অপরাধে মেয়ের পিতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি, মুচেলকা গ্রহণ এবং নিষেধাজ্ঞা ভঙ্গ করলে বাল্যবিবাহ নিরোধ আইনে সাজা প্রদানের আদেশ দেয়া হয়। বুধবার (২ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস এআদেশ জারী করেন। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, তালা উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সুভাষিনী গ্রামের মৃতঃ রবিউল খানের ছেলে আল আমিন খানের (১৫) সাথে চলতি বছরের জুলাই মাসে গোপনে বিয়ে হয় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের শাহিন সরদারের মেয়ের (১১) সাথে। ঐ কিশোরী শেয়ার বাংলাশে নামের একটি এনজিও’র সুবিধাভোগি। এদিকে সম্প্রতি বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের বুধবার সকালে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস মেয়ের পিতাকে ২০ হাজার টাকা জরিমানা, মুচেলকা গ্রহণ এবং উক্ত বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেন। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com