মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তালায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস’র সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার, সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, তালা বাজার বনিক সমিতির সভাপতি জুনায়েদ আকবর প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, সরকারী পরিপত্র অনুযায়ী সকল ব্যবসায়ীকে বিক্রিত মূল্যের রশিদ দিতে হবে। নির্ধারিত মূল্যের বেশী কোনো ব্যবসায়ী পণ্য বিক্রয় করলে প্রশাসনকে অবিহিত করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com