রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তাসকিন ছাড়পত্র পাচ্ছে না যে কারণে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল ও পিএসএলে খেলার ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ। তবে সেই ডাকে সাড়া দেননি টাইগার পেসার। এবার লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাক পেয়েছিলেন তাসকিন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়পত্র না দেওয়ায় খেলা হচ্ছে না এই পেসারের। গতকাল বৃহস্পতিবার এলপিএলে তাসকিনকে ছাড়পত্র না দেওয়ার কারণ জানিয়েছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘এলপিএলে তাসকিনের বিষয়টা বিবেচনাধীন আছে। ক্রিকেটে তার সা¤প্রতিক অংশগ্রহণ ও ওয়ার্কলোড বিবেচনা করে বিষয়টিকে আমরা ভিন্নভাবে চিন্তা করছি।’ তিনি আরও বলেন, ‘আপনারা জানেন যে এর আগে আমাদের একটা পলিসি ছিল সর্বোচ্চ দুইটা ফ্র্যাঞ্চাইজি লিগে আমরা অনুমতি দেব। কিন্তু এখন যেভাবে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বাড়ছে তাতে ওয়ার্কলোডটাকে বিবেচনা করছি। টুর্নামেন্টের সংখ্যার চেয়ে ওয়ার্কলোডকেই বেশি বিবেচনা করছি। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য যে ওয়ার্কলোড প্রয়োজন সবকিছু বিবেচনা করে, পাশাপাশি ভবিষ্যৎ সূচিও আরেকটা বিবেচনার বিষয়। সব আমলে নিয়েই অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com