শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তিউনিসিয়ায় ২০০ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : তিউনিসিয়ার কোস্টগার্ডরা উপক‚ল থেকে ৪১ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার দেশটির এক ন্যাশনাল গার্ড কর্মকর্তা এ খবর নিশ্চিতি করেছে। আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে এই মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে গত ১০ দিনে ২০০ জনের বেশি মানুষ পানিতে ডুবে মারা গেছে বলে জানিয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। অল্প কয়েক দিনে এত মানুষের মৃত্যুর ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরো বলেন, এই অবস্থায় তিউনিসিয়ার মর্গে স্থান ফুরিয়ে যাচ্ছে। এ ছাড় অভিবাসীদের ঢেউ সামলাতেও হিমশিম খাচ্ছে কতৃপক্ষ। সাব-সাহারা আফ্রিকা, সিরিয়া ও সুদানের অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভ‚মধ্যসাগর পাড়ি দিয়ে তিউনিসিয়া থেকে ইতালি পৌঁছানোর চেষ্টায় যাত্রা করা নৌযানের সংখ্যা স¤প্রতি কয়েক মাসে বেড়ে গেছে। প্রতিবেশী লিবিয়ায় কর্তৃপক্ষ এমন মানব পাচারের বিরুদ্ধে অভিযান শুরু করায় সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা বেড়েছে। তিউনিসিয়ার বন্দর শহর স্ফ্যাক্সের বিচার কর্মকর্তা ফৌজি মাসমুদি বলেন, ‘মঙ্গলবার আমাদের হাসপাতালের ধারণক্ষমতার বাইরে ২০০ টিরও বেশি মৃতদেহ ছিল, যা সমস্যা তৈরি করেছিল।’ তিনি বলেন, এত বেশি সংখ্যক মৃতদেহ তীরে ভেসে আসায় সমস্যা তৈরি হয়েছে। আমরা জানি না তারা কারা বা কোন নৌকা ডুবে ভেসে এসেছে। এই সংখ্যা বাড়ছেই।’ জাতিসংঘের অভিবাসন সংস্থা বলেছে, লিবিয়ার উপক‚ল ছেড়ে আসা অভিবাসীদের মধ্যে, গত দেড় সপ্তাহে মোট প্রায় ৩০০ জন মারা গেছে। চলতি বছরে এখন পর্যন্ত ৮২৪ জন মারা গেছে। সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com