শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তিউনিসিয়ায় ৭০ অভিবাসীর মরদেহ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : তিউনিসিয়ার জলসীমায় অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এতে হাসপাতালের মর্গে স্থান সংকুলান হচ্ছে না। গত সোমবার এ তথ্য জানিয়েছেন কর্মকর্তারা। খবর রয়টার্সের। তিউনিসিয়ার বিচার বিভাগীয় কর্মকর্তা ফাওজি মাসমুদি বলেন, গত ‘সোমবার উপক‚লীয় শহর স্ফ্যাক্সের কাছে আরও দুটি নৌকা ডুবে গেছে। এই বেশি সংখ্যক অভিবাসীর মরদেহের কারণে স্ফ্যাক্স শহরের হাসপাতালগুলোর মর্গে প্রচÐ চাপ পড়েছে। এটা জনস্বাস্থ্যের জন্য হুমকি।’ ফাওজি মাসমুদি বলেন, গত শুক্রবার থেকে এ পর্যন্ত ভ‚মধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করা অন্তত ৭০ আফ্রিকান অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কোস্টগার্ড উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা জানিয়েছিল ৩১। গত সোমবার ডুবে যাওয়া নৌকাগুলো থেকে অন্তত ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানান ফাওজি মাসমুদি। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দারিদ্রতা ও সংঘাত থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের আশায় যাত্রা করা মানুষের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে তিউনিসিয়া, যা আগে ছিল লিবিয়া। চলতি বছরের প্রথম তিন মাসে ১৪ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক বা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড, যা গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ গুণ বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com