মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তিন ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদুল্লাহ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। তিন ম্যাচের তিন ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেছেন মাহমুদুল্লাহ। ৩ ইনিংসে দু’বার অপরাজিত থেকে ১৯৬ গড়ে ১৯৬ রান করেছেন তিনি। প্রথম ম্যাচে অপরাজিত ৫০, দ্বিতীয়টিতে ৬২ এবং শেষ ম্যাচে অনবদ্য ৮৪ রান করেন এই ডান-হাতি ব্যাটার। সিরিজে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ড ও কেসি কার্টি। সিরিজ সেরা খেলোয়াড় রাদারফোর্ড ১টি সেঞ্চুরিতে ১৬৭ রান করেন। প্রথম ম্যাচে ১১৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন রাদারফোর্ড। ১টি হাফ-সেঞ্চুরিতে ১৬১ রান করেন কার্টি। চতুর্থ সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ৩ ইনিংসে ২টি অর্ধশতকে ১৫২ রান করেছেন তিনি। ১টি হাফ-সেঞ্চুরিতে ৩ ইনিংসে ১১৩ রান করেছেন জাকের আলি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com