বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তুফান ডেকোরেটরের স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহ সিরাজ আর নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা তুফান কোম্পানী লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত ডাঃ মোসলেম আলীর পুত্র বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার বড় ভাই আলহাজ্ব একেএম আব্দুল্লাহ সিরাজ আর নেই। তিনি গতকাল বিকাল ৩টায় ১৫ মিনিটে নিজ বাসায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। শহরের কামালনগরের বাসিন্দা অতি পরিচিত মুখ সদআলাপী আলহাজ্ব একেএম আব্দুল্লাহ সিরাজ তুফান ডেকোরেটরের স্বত্ত্বাধীকারী হিসাবে সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা, ভাই বোন, আত্মীয় স্বজন সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। সকলের কাছে পরিচিত মুখ আব্দুল্লাহ সিরাজের মৃত্যু খবর চারিদিকে ছড়িয়ে পড়লে প্রিয় মানুষ টি শেষ বারের মত দেখতে তার বাসায় ভীড় জমান বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। আজ বেলা ১১টায় সাতক্ষীরা কামালনগর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com