মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তুরস্কে হাসপাতাল ভবনে ধাক্কা লেগে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

এফএনএস বিদেশ : তুরস্কের দক্ষিণ—পশ্চিমাঞ্চলে হাসপাতালের ভবনে ধাক্কা লেগে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ৪ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতাল থেকে দু’জন পাইলট, একজন চিকিৎসক ও আরেকজন চিকিৎসাকর্মীকে নিয়ে উড্ডয়ন করছিল। মুগলার আঞ্চলিক গভর্নর ইদ্রিস আকবিয়িক সাংবাদিকদের বলেন, হেলিকপ্টারটি প্রথমে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত হানে। তবে ভবনের ভেতরে বা মাটিতে থাকা কেউ আহত হয়নি। ঘন কুয়াশার মধ্যে ঘটা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার ধ্বংসাবশেষ হাসপাতাল ভবনের বাইরের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও জরুরিসেবা দল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com