বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তেতুলিয়া বাজার থেকে কালিগঞ্জ পর্যন্ত রাস্তাটির বেহাল দশা \ সংষ্কার জরুরী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া বাজার থেকে কালিগঞ্জ পর্যন্ত রাস্তাটির বেহাল দশা সংষ্কার জরুরি হয়ে পড়েছে। এলাকার জন সাধারনের চলাচলের এক মাত্র রাস্তা হওয়ায় অনেক কষ্ট সহ্য করে প্রয়োনের তাগিদে চলাচল করছে। সংষ্কারের অভা দীর্ঘ সাত কিলো মিটার রাস্তাটির বর্তমান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তেতুলিয়া বাজার থেকে কালিগঞ্জ পর্যন্ত রাস্তাটি চলাচলের জন্য সম্পূর্ণ ঝুকি হয়ে পড়েছে। রাস্তার সার্বিক অবস্থার বিষয়ে এলাকাবাসি প্রতিনিধিকে জানান, আ’লীগ সরকার উন্নয়নের সরকার, কিন্তু দূর্ভাগ্য আমাদের। দেশে এত উন্নয়ন হওয়া সত্বেও আমারা বঞ্চিত। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সব থেকে আমরা অবহেলীত। এলাকা তারালী ইউনিয়নের তেতুলিয়া বাজার অভিমূখ, জাফরপুর, তারালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে, আমিয়ান সহ উলে­খযোগ্য স্থানে রাস্তার অবস্থা অত্যান্ত শোচনীয়। ইতি মধ্যে রাস্তাটির বিষয় অনেক দপ্তরে আবেদন করে ও কোন সুফল পাওয়া যায়নি। এখন বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে কোন ভাবে চলাচলের সম্ভব হয়না। এলাকাবাসি আরো বলেন, রাস্তার অধিক অংশ জায়গায় খারাপ হয়ে পড়েছিল। ঠিক সেই সময় আমরা গ্রামবাসি এক হয়ে নিজেরা উদ্দেগ নিয়ে চলাচলের জন্য উপযোগী করার চেষ্টা করেছিলাম। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই তা নষ্ট হয়ে গেছে। বর্তমান উলে­খযোগ্য কয়েকটি জায়গায় রাস্তার কোন অস্থিত্বর্থ নেই বলে­ চলে। কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য আমদের অনেক কষ্ট সহ্য করে যেতে হয়। রাস্তাটি জরুরি সংষ্কারের জন্য আশু হস্থক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com