মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তেরখাদায় ১০টি মন্দিরে এমপির অনুদান বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

তেরখাদা প্রতিনিধি ॥ শারদীয় দুর্গা পুজা ২০২৩ উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল ও মাননীয় সাংসদ জননেতা আব্দুস সালাম মূর্শেদীর ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরন অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপসিথত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম; ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি; উপজেলা আলীগ সভাপতি এফএম অহিদুজ্জামান; মুক্তিযোদ্ধা কমান্ডার চৌধুরী আবুল খায়ের; আলীগ নেতা জনাব আলী শেখ; এসএম দীন ইসলাম; এজিএম বাছিতুল হাবিব প্রিন্স; মোঃ আনিসুল হক; জিয়াউর রহমান; আরিফুজ্জামান অরুন; কাজী কামাল; আব্দুর রাজ্জাক রাজা; পূজা উদযাপন কমিটির সভাপতি ; সেক্রেটারীসহ বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পুজা উদযাপন কমিটির সেক্রেটারী শংকর কুমার বালা। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার মোট ১০৭টি মন্দিরের নেতৃবৃন্দের নিকট অনুদানের অর্থ বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com