সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফাগুর্সনের উপস্থিতি অনিশ্চিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস স্পোর্টস: নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফাগুর্সন আগামী পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে শঙ্কায় রয়েছেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইএলটি—২০ টুর্নামেন্টে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। গত বুধবার আইএলটি—২০ তে ডেজার্ট ভাইপার্সের অধিনায়ক হিসেবে মাঠে নামলেও, ফাগুর্সন নিজের বোলিং কোটা শেষ করতে পারেননি। চোটের কারণে তিনি ইনিংসের শেষ ওভারটি করতে পারেননি এবং মাঠ ছেড়ে চলে যান। মোহাম্মদ আমির বাকি এক বলটি করে ওভার শেষ করেন। ফাগুর্সনের দল ডেজার্ট ভাইপার্স সেদিন হেরে যায়, যখন দুবাই ক্যাপিটালস শেষ বলে চার মারায় তাদের জয় নিশ্চিত হয়। ফাগুর্সন ম্যাচ শেষে বলেন, “হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। আমি শেষ বলটি করতে চেয়েছিলাম, কিন্তু করতে পারিনি।” পরবর্তীতে, ফাগুর্সন স্ক্যান করানোর পর, নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানান যে চোটের ব্যাপারে বিস্তারিত রিপোর্ট পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে, ফাগুর্সন পাকিস্তানে যাবেন কিনা এবং তার জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফি দলে অন্য কাউকে অন্তভুর্ক্ত করা হবে কিনা। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দুই সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ড দলের জন্য এটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফাগুর্সন দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার এবং তার অনুপস্থিতি দলের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। তবে, আইএলটি—২০ তে ফাগুর্সন এলিমিনেটর ম্যাচেও খেলেননি, সেখানেও স্যাম কারেন অধিনায়কত্ব করেছিলেন এবং ইনজুরির কারণে ফাগুর্সনকে বিশ্রাম দেওয়া হয়েছিল। নিউজিল্যান্ড আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। তার আগে, গতকাল শনিবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ত্রিদেশীয় সিরিজ। এখন পর্যন্ত, ফাগুর্সনের চোটের অবস্থা সঠিকভাবে জানা না যাওয়ায়, তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com