সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ত্রিদেশীয় সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা—নিউজিল্যান্ড—জিম্বাবুয়ে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

টেস্ট এবং টি—টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে জিম্বাবুয়ে। দুই দলের বিপক্ষেই দুটি করে টেস্ট খেলবে জিম্বাবুয়ে দল। দীর্ঘদিন পর ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে প্রস্তুত জিম্বাবুয়ে ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, মাঝে ত্রিদেশীয় টি—টোয়েন্টি সিরিজ। যা গেল কয়েক বছরের মধ্যে জিম্বাবুয়ে ক্রিকেটের সবচেয়ে বড় আন্তর্জাতিক ঘরোয়া মৌসুম হতে যাচ্ছে। দীর্ঘদিন পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে আতিথেয়তা দিতে যাচ্ছে জিম্বাবুয়ে। ২০১৪ সালের পর প্রথমবারের মতো জিম্বাবুয়েতে লাল বলের সিরিজ খেলবে প্রোটিয়ারা। ত্রিদেশীয় টি—টোয়েন্টি সিরিজে প্রতিটি দল একে অপরের সাথে দু’বার করে খেলবে। টেস্ট ম্যাচগুলো বুলাওয়েতে অনুষ্ঠিত হবে এবং হারারেতে হবে ত্রিদেশীয় সিরিজ। আগামী ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট। দ্বিতীয়টি শুরু ৬ জুলাই। এরপর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে জিম্বাবুয়ে, ১৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত। ত্রিদেশীয় সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ম্যাচ দুটি শুরু আগামী ৩০ জুলাই ও ৭ অগাস্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com