শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের যুবাদের শিরোপা জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: ১০ ওভারে ১ মেডেনসহ ২৯ রানে ৬ উইকেট। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এমন বিধ্বংসী বোলিংই করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। তাঁর ঘূর্ণি ছোবলে ৩৭ ওভারে ১৪৩ রানে গুঁড়িয়ে যায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। রাব্বির মারাত্মক বোলিংয়ের বিপক্ষে বুক চিতিয়ে যা একটু লড়াই করেছেন মোহাম্মদ হারুন খান। তাঁর হাফসেঞ্চুরির কল্যাণেই ১৫০-এর কাছাকাছি গিয়েছে আফগান যুবাদের স্কোর। রিজওয়ান চৌধুরী (৪৯ বলে ৪৩) এবং জিশান আলমের (১৯ বলে ৩৫ রান) দারুণ ব্যাটিংয়ে ওই রান ২৩.২ ওভারে ছাড়িয়ে গিয়ে ৬ উইকেটের জয়ে শিরোপা উৎসবে মাতোয়ারা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আবুধাবির টলারেন্স ওভাল মাঠে বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামেন আফগান যুবারা। শুরুটা একেবারে খারাপও হয়নি। ১ উইকেট হারিয়ে ৫০ পেরিয়ে যায় দলীয় স্কোর; কিন্তু রাব্বি আক্রমণে আসতেই তাদের ব্যাটিং লাইনে নামে বড় একটা ধস। এ সময়ে মাত্র ৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ১ উইকেটে ৫৩ রান থেকে ৫ উইকেটে ৬০ রানে পরিণত হয় আফগানদের স্কোর। এই চার উইকেটের তিনটিই নেন রাব্বি। এরপর ষষ্ঠ উইকেটে খালিদ তানিওয়ালের সঙ্গে ৫৪ রানের একটি জুটি গড়ে উঠলে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে ১০০ পেরোয় আফগানদের স্কোর; কিন্তু তানিওয়ালকে সরাসরি বোল্ড করে জুটিটা ভাঙার পরও রাব্বির উইকেট উৎসব চলতে থাকলে আর বেশিদূর যেতে পারেনি তারা। আফগানদের হয়ে ৬২ বলে সর্বোচ্চ ৬৫ রান করেছেন মোহাম্মদ হারুন খান। তাঁরটিসহ ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন রাফি উজ্জামান রাফি। উল্লেখ্য যে, বাংলাদেশ ও আফগানিস্তানের পাশাপাশি এই সিরিজের অংশ নিয়েছিল শ্রীলঙ্কা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com