সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

থাইল্যান্ডে সেমি-ফাইনালে ইমরানুর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: থাইল্যান্ডের ট্র্যাকে আলো ছড়াচ্ছেন ইমরানুর রহমান। এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রæততম মানব। ব্যাংককে জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে এক নম্বর হিটে ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন ইমরানুর। নিজের হিটে দ্বিতীয় এবং সব মিলিয়ে ষষ্ঠ হয়ে সেমি-ফাইনালে উঠেছেন তিনি। ১০.১০ সেকেন্ড টাইমিং করে হিটে প্রথম হয়েছেন জাপানের প্রতিযোগী হিরোকি ইনাগিতা। থাইল্যান্ডে অবশ্য ব্যক্তিগত সেরা টাইমিং ছাপিয়ে যেতে পারেননি ইমরানুর। ১০.২২ সেকেন্ডের ব্যক্তিগত সেরা টাইমিং তিনি করেছিলেন বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতিতে। শুক্রবার হবে সেমি-ফাইনাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com