শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

থার্টি ফাস্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে কেএমপির গণবিজ্ঞপ্তি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

থার্টি ফাস্ট নাইট ও ইংরেজি নববর্ষ—২০২৫ উপলক্ষ্যে খুলনা মেট্রোপলিটন এলাকায় বিশৃঙ্খলা নিরোধকল্পে আগামীকাল ৩১ ডিসেম্বর বিকাল পাঁচটা থেকে ১ জানুয়ারি—২০২৫ তারিখ ভোর ছয়টা পর্যন্ত উন্মুক্ত স্থানে জনসাধারণের অসন্তোষ সৃষ্টিকারী সকল প্রকার গান—বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি/পটকা ফুটানো, ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ—১৯৮৫ এর ২৯ ধারায় পুলিশ কমিশনারের ওপর অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানিয়েছেন।—তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com