মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

থিম সং নিয়ে আসছেন ঢাকা ক্যাপিটালস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

প্রিতম হাসানের কন্ঠ এবং মিউজিকের সমন্বয়ে নির্মিত হচ্ছে ঢাকা ক্যাপিটালসের জন্য সর্বোচ্চ বাজেটের থিম সং। এই বিশেষ থিম সং—এ অংশ নিচ্ছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খানসহ আরও ১৫ জন সুপারস্টার এবং ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়রা। বিপিএলে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে থিম সংটির প্রোডাকশন অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পরিচালিত হচ্ছে এবং এটি ঢাকার ক্রিকেটপ্রেমীদের জন্য এক বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে। গানটির মাধ্যমে ঢাকার ক্রিকেট দলের শক্তি, উদ্যম এবং ঐক্যের বার্তা তুলে ধরা হবে। গানটি শীঘ্রই উন্মোচিত হবে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল পেইজে। এই থিম সং নিয়ে ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে, যা দলের ব্র্যান্ডিং এবং সমর্থন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com