শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১৫

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫

এফএনএস বিদেশ : দক্ষিণ আফ্রিকার গ্রামীণ এলাকায় রাতের বেলায় যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। গতকাল রোববার দেশটির একজন পরিবহন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। প্রাদেশিক পরিবহন মুখপাত্র উনাথি বিনকোস ‘নিউজরুম আফ্রিকা’কে বলেন, রাজধানী জোহানেসবার্গ থেকে প্রায় ১০০০ কিলোমিটার দক্ষিণে পূর্ব কেপ টাউন মাকোমার কাছে গত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আরও পাঁচ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। বিনকোস বলেন, নিহতদের মধ্যে ১৩ জন যাত্রী এবং উভয় গাড়ির চালক রয়েছেন। কী ঘটেছে, তা নির্ধারণের জন্য তদন্ত শুরু করা হবে। দক্ষিণ আফ্রিকার অত্যাধুনিক ব্যস্ত সড়ক নেটওয়ার্ক থাকলেও সড়ক দুর্ঘটনার হার বেশি। দুর্ঘটনার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী দ্রুতগতি, বেপরোয়া গাড়ি চালানো এবং অনুপযুক্ত যানবাহন। রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশনের সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১১ হাজার ৮০০ জনেরও বেশি প্রাণহানি ঘটেছে। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ পথচারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com