সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দক্ষিণ আফ্রিকায় সেরা নরকিয়া ও ইসমাইল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: একজন গতির ঝড় তোলেন ছেলেদের ক্রিকেটে, আরেকজনকে দীর্ঘদিন মনে করা হতো মেয়েদের ক্রিকেটের সবচেয়ে গতিময় বোলার। তবে শুধু গতিই নয়, এই দুই পেসার পারফরম্যান্স দিয়েও সেরার লড়াইয়ে ছাড়িয়ে গেলেন দেশের সবাইকে। ছেলে ও মেয়েদের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন আনরিক নরকিয়া ও শাবনিম ইসমাইল। ২০২১ সালেও ছেলে ও মেয়েদের সেরা হয়েছিলেন এই দুই ফাস্ট বোলারই। ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে মাস দুয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ইসমাইল। এই নিয়ে তৃতীয়বার মেয়েদের বর্ষসেরা হলেন ৩৪ বছর বয়সী পেসার। দক্ষিণ আফ্রিবার মিডর‌্যান্ডে শুক্রবার হয়ে যায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এই অ্যাওয়ার্ড নাইট। ছেলেদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন আরেক ফাস্ট বোলার কাগিসো রাবাদা। ছেলেদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ব্যাটসম্যান টেম্বা বাভুমা, টি-টোয়েন্টির সেরা রিজা হেনড্রিক্স। আন্তর্জাতিক ক্রিকেটে সেরা নবাগত ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ফাস্ট বোলার জেরাল্ড কোয়েটজি। সেরা ডেলিভারির জন্য আরেকটি পুরস্কার জিতেছেন রাবাদা। ক্রিকেটারদের ভোটে ছেলেদের সেরা হয়েছেন ডেভিড মিলার, মেয়েদের সেরা ননকুলুলেকো এমলাবা। মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও বাঁহাতি স্পিনার এমলাবা। মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার লরা উলভার্ট। সমর্থকদের ভোটে বর্ষসেরা হয়েছে মেয়েদের দলের কিপার সিনালো জাফটা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com