মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পূজামন্ডপ পরিদর্শনে জেলা আ’লীগ সম্পাদক নজরুল ইসলাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম। শনিবার সপ্তমীতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সুলতানপুর সাহাপাড়া, শিবপুর ইউনিয়ন ও আগরদাড়ী ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, গণেশ মন্ডল, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপশ আশ্চর্য্য, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, সদস্য প্রভাষক মঈনুল হাসান, বসির আহমেদ প্রমুখ। এসময় নজরুল ইসলাম বলেন, যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে স্ব স্ব ধর্ম পালন করে আসছে। যদি কেউ সেই আনন্দে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। যারা অন্যের ধর্মকে সম্মান করে না। তারা নিজেদের ধর্মকেও সম্মান করে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com