রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দাকোপে নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে কর্মশালা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
ai

দাকোপ (খুলনা) প্রতিনিধি \ দাকোপে জেন্ডার অসমতা, নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচারে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নবযাত্রা প্রকল্প-২,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সহযোগীতায় বুধবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, বিভাগীয় প্রচার সম্পাদক বাংলাদেশ ব্রা²ন সংসদ কেন্দ্রীয় কমিটি সুরেশ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মোহিতলাল মাঝি, অধ্যক্ষ দীবাকর মন্ডল, দেবাশিষ চক্রবর্তী, নবযাত্রা প্রকল্পের স্টিফেন হ্যামবরম প্রমুখ। এ সময় উপজেলা হিন্দু বিবাহ রেজিষ্টার ও পুরোহিতবৃন্দ কর্মশালায় অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com