মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দাকোপে হরিণের মাংসসহ ১ শিকারী গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

দাকোপ (খুলনা) প্রতিনিধি \ খুলনার দাকোপে হরিণের মাংস পাচারকালে ১ শিকারীকে মাংস সহ আটক করেছে বন বিভাগ। এ সময় তার নিকট থেকে ৬ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকারী বনবিভাগ ও এলাকাবাসী সুত্র জানিায়, সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের নেতৃত্বে বনবিভাগ অভিযান চালিয়ে শনিবার ভোর ৪ টার দিকে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সালেহা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইটের রাস্তার উপর থেকে শিকারীকে হরিণের মাংস সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হরিণ শিকারী উত্তর কালাবগী গ্রামের বাবর আলী গাজীর পুত্র আঃ রাজ্জাক গাজী (৪০)। এ ব্যাপারে সুন্দরবন পশ্চিম বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ঘটনায় বন্যপ্রানী নিধণ আইনে মামলা দায়ের পূর্বক তাকে আদালতের মাধ্যমে জেল হজতে প্রেরন করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com