সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দু’ইউনিয়নের পানি নিস্কাশনের স্লইচগেটি হুমকির মুখে।

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ও বুড়িগোয়ালিনী এই দুই ইউনিয়নের পানি নিস্কাশনের জন্য এক মাত্র পথ এই গেটটি এখন হুমকির মুখে। গত বৃহস্পতিবার রাতে হটাৎ ধস নেমে বড় ধরনের ছিদ্র হয়েছে গেটের এক পাশে। নদীতে জোয়ারের পানি বৃদ্ধি হওয়ায় উপকূলীয় এলাকা মুন্সীগঞ্জ, নীলডুমুর, নওয়াবেঁকি সংযোগ রাস্তার মাঝে মুন্সীগঞ্জের এই স্লুইচ গেট টি এটি ভেঙে পড়ার সম্ভবনা দেখা দিয়েছে। যার ফলে এ জনপদে আতংক বিরাজ করছে। গেট টি এই মুহুর্তে সংস্কার করা না হলে কয়েকটি ইউনিয়ন নদী জোয়ারের পানি প্রবেশ করে মিষ্টি পানির পুকুর হাজার হাজার চিংড়ির ঘের কৃষি জমি কাঁচা ঘরবাড়ি তলিয়ে যাবে। এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউপি প্যানেল চেয়ারম্যান জি. এম আব্দুর রউফ জানান বছরে দুই একবার এই গেট টির বিভিন্ন স্থান ভেঙে যায়, পানি উন্নয়ন বোর্ড মাঝে মাঝে জিআই বস্তা বালি দিয়ে গেটটি সংস্কার করে। এখন বর্ষাকাল হওয়ায় জোয়ার পানি বৃদ্ধি হয়ে গেটটি হটাৎ করে বিভিন্ন স্থানে ভাঙতে শুরু করেছে। স্লুইচগেট টি সংস্কার করতে পানি উন্নয়ন বোর্ড সহ উদ্বোধন কর্তৃপক্ষ জরুরী হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী সহ সুশীল সমাজ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com