মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দুই আর্জেন্টাইনে সহজ জয় পেল ইন্টার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২

এফএনএস স্পোর্টস: ইতালিয়ান সিরি আ’তে গত শনিবার রাতে মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান ও স্পেজিয়া। ঘরের মাঠে হেসেখেলেই জিতেছে ইন্টার। স্পেজিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ৩৫তম মিনিটেই লিড নেয় ইন্টার। রোমেলু লুকাকুর পাস থেকে স্বাগতিকদের এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ। লিড নিয়েই বিরতিতে যায় ইন্টার। বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাকান কালহানোগু। ৮২তম মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় ইন্টার। এবার গোল করেন আর্জেন্টিানার আরেক তারকা জোয়াকুইন কোরেয়া। ম্যাচের বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার। এই জয়ের ফলে লিগের শীর্ষে উঠে গেছে ইন্টার। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই এবং তিনে লাউৎসিও ও তোরিনো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com