সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দুই বছরের চুক্তিতে রংপুরে সাকিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: কয়দিন আগেই জানা গিয়েছে আগামী বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচনের পরপরই অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। আর আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফট। তার আগে ফরচুন বরিশাল ছেড়ে দুই বছরের চুক্তিতে রংপুর রাইডার্সে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তার দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। সবশেষ অনুষ্ঠিত হওয়া বিপিএল শেষ হওয়ার পরই গুঞ্জন উঠেছিল ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিতে আর থাকছেন না সাকিব আল হাসান। কেননা সাকিব আর বরিশালের মালিকপক্ষের মধ্যে সম্পর্ক বেশি একটা সুবিধের যাচ্ছিল না। আর এটাই মূলত সাকিবের দল ছাড়ার মূল কারণ। সাকিবের রংপুরে যুক্ত হওয়ার বিষয়ে মল্লিক বলেন, ‘সাকিব বিপিএলে বসুন্ধরার সঙ্গে চুক্তি করেছে। পারস্পরিকভাবে সবকিছুই সম্পন্ন হয়েছে।’ সাকিব ইতিমধ্যেই রংপুরে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন। আর চুক্তি পাকাপাকি করার জন্য অনুমতি চেয়েছেন বিসিবির কাছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com