মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০২২

এফএনএস: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মোহাম্মদ হাছান মিয়া (২৭) নামে এক বাংলাদেশি যুবক মোটরসাইকল দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় আলআইনে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ হাছান চট্টগ্রামের মিরসরাইয় উপজেলার ধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) উত্তর নাহরপুর এলাকার সওদাগর বাড়ির মোহাম্মদ আবু ভান্ডারির ছেলে। নিহত হাছানের বন্ধু শেখ রাহাদ খান জানান, হাছান আর আমি এক সঙ্গে ছোটবেলা পড়ালেখা করেছি। এসএসসি পাসের পর পরিবারের অভাব অনটনের কারণে কয়েক বছর আগে জীবিকার সন্ধানে দুবাইতে চলে যান হাছান। সেখান একটি মোটরসাইকেল কোম্পানিতে ডেলিভারির কাজ করতেন তিনি। গত শুক্রবার রাতে মোটরসাইকেল ডেলিভারি দিতে যাওয়ার সময় পিকআপের ধাক্কায় গুরুত্বর আহত হন হাছান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর ভ‚ঁইয়া বলেন, আমার ইউনিয়নের নাহরপুর গ্রামের হাছান নামে একটি ছেলে দুবাইতে গত শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় মোটরসাইকল দুর্ঘটনায় মারা গেছেন। লাশ দেশে আনতে কিছুদিন সময় লাগবে। দেশ থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র দুবাইতে পাঠাতে হবে বলেও জানান ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com